
মহাকাশে নমাস ওভারটাইম কাটানোর সুনীতা এবং বুচ-দুই মহাকাশচারীকে নিজের পকেট থেকে টাকা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিষযে ট্রাম্প জানিয়েছেন, অতিরিক্ত সময় মহাকাশে থাকার জন্য তাঁদের কোনও বাড়তি পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, এনিয়ে তিনি কিছুই জানতেন না। হিসেব অনুযাযী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ২৮৭ দিন মহাকাশে থাকায় অতিরিক্ত ১ হাজার ১৪৮ ডলার পাবেন। যা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ টাকা।
যা শুনে কার্যত অবাক ট্রাম্প। বিস্ময় প্রকাশ করে তাঁর দাবি, মাত্র এই কটা টাকা? ওঁদের যা সহ্য করতে হয়েছে তার কাছে এর মূল্য কিছুই নয় । ট্রাম্পের সংযোজন, মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকলেও ওঁদের শারীরিক সমস্যা শুরু হয়েছিল। হাড় ক্ষয়ে যাওয়া রক্ত চলাচলে নানা সমস্যার কথা সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে ।
