নোবেল দিয়ে ট্রাম্পকে ‘চুপ’ করানোর আহ্বান

0
188
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

সাধারণতঃ বলা হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পাওয়ার সুপ্ত বাসনা রয়েছে। দ্বিতীয়বার মসনদে বসার পর থেকে মাঝে মাঝেই তিনি নোবেল নিয়ে মন্তব্য করেছেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য বেশ আলোচনায় উঠে আসে।

নোবেল প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে না।কেননা তা শুধু উদারপন্থীদের দেওয়া হয়।এই পরিস্থিতিতে বলিউডের চলচ্চিত্রকার হানসাল মেহতাও জানিয়েছেন,তিনি চান ট্রাম্পকে নোবেল দেওয়া হোক। তবে তা কাজের জন্য নয়, মুখ বন্ধ করার জন্য! তাঁর এমনই ব্যঙ্গাত্মক মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে বেশ।উল্লেখ্য নোবেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পরই তাকে আক্রমণ করে এমন মন্তব্য করেছেন হানসাল।সোশ্যাল মিডিয়ায় নির্মাতা লিখেছেন,যদি নোবেল দিয়ে দিলে উনি চুপ করে যান, তবে এটা অবশ্যই ওকে দেওয়া হোক। অনর্গল বকতে থাকা মানুষটিকে থামানোর ক্ষেত্রে সেটা খুবই সামান্য বিনিয়োগ হবে। এদিকে,ইরানে বোমাবর্ষণ করেছে আমেরিকা।

প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, আমেরিকা ইরানের তিনটি পরমাণু গবেষণাকেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে।এদিকে ইরানে মার্কিন হামলায় বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালি বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ইরানের পক্ষ থেকে। কয়েক ঘণ্টার ব্যবধানে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।