গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনীয় শরণার্থীদের ফেরত পাঠানোর সম্ভাবনা

    যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনীয় শরণার্থীদের ফেরত পাঠানোর সম্ভাবনা

    0
    89
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনীয় শরণার্থীদের ফেরত পাঠানো হতে পারে। শরণার্থীদের অস্থায়ী আশ্রয়ের অধিকার প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় আড়াই লক্ষ ইউক্রেনীয়কে ফেরত পাঠিয়ে দেবে আমেরিকা। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে মানবিক আশ্রয় কর্মসূচির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া প্রায় ১৮লক্ষ অভিবাসীর আশ্রয়ের অধিকার কেড়ে নেওয়া হতে পারে।
    গত ২০ জানুয়ারি একটি নির্দেশে সব ধরণের আশ্রয় কমসূচি বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, চলতি মাসের মধ্যেই কিউবা, হাইতি, নিকারাগুয়ারা, ভেনেজুয়েলার প্রায় ৫লক্ষ ৩০ হাজার শরণার্থীর আইনি মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হবে।