
আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম মজবুত করতে বিপুল অর্থ বিনিয়োগে তৈরি করা হবে গোল্ডেন ডোম। এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রায় ১৭৫ বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হবে গোল্ডেন ডোম। ইতিমধ্যে এর জন্য ২৫ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে কমপক্ষে ৩ বছর সময় লাগবে। তিনি এও বলেছেন, অন্য যে কোনও দেশ কেন, মহাকাশ থেকেও যদি কেউ আমেরিকায় মিসাইল ছোড়ে সেটাও এই প্রতিরক্ষা সিস্টেম ধরে ফেলবে এবং তা ধ্বংস করতে সক্ষম হবে। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর চিন এবং রাশিয়া খানিক ক্ষোভ প্রকাশ করেছে।
তাঁদের মতে, আমেরিকা যা করছে তা খুব একটা সুখকর নয় বিশ্বের জন্য। আর এই সিস্টেমের ফলে মহাকাশও আগামী দিনে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে।





