
ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, সমঝোতায় অনেক সময় নিয়ে ফেলেছে তেহরান। এর মূল্য চোকাতে হবে।
অন্যদিকে, তেহরানের তরফেও পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে। তারা আমেরিকা নিয়ে সুর কিছুটা নরম করেছে। তবে তাতে লাভ হবে কি না, স্পষ্ট নয়। ডোনাল্ড ট্রাম্প সোশ্যালে লিখেছেন, ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ বিশৃঙ্খল। ওদের বায়ুসেনা এবং নৌসেনার মতো সামরিক বাহিনীর অধিকাংশেরই আর অস্তিত্ব নেই। ওরা সম্পূর্ণ পরাজিত হয়েছে। ইরান শুধু মুখেই কথা বলে, কাজ করে না। পশ্চিম এশিয়ার ত্রাস এখন ধ্বংসপ্রাপ্ত।
ওরা চুক্তির জন্য সমঝোতা করতে অনেক বেশি সময় নিয়ে ফেলেছে। চুক্তি করলে তা ওদের জন্য খুব ভাল হত। কিন্তু এখন ওদের মূল্য চোকাতে হবে।
