গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International জি২০ সম্মেলনে যাবেন না ডোনাল্ড ট্রাম্প

    জি২০ সম্মেলনে যাবেন না ডোনাল্ড ট্রাম্প

    0
    65
    ছবি সৌজন্যে : এক্স

    আন্তর্জাতিক গোষ্ঠী জি২০-র সম্মেলনে যোগ দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মায়ামিতে এক আলোচনাসভায় বক্তৃতার সময়ে এমনটাই জানিয়েছেন তিনি।

    ট্রাম্পের দাবি, দক্ষিণ আফ্রিকায় যা হয়েছে, তার পরে জি২০ গোষ্ঠীতে থাকাই উচিত নয় ওই দেশের।উল্লেখ্য জি২০ গোষ্ঠীর সভাপতিত্বকারী দেশ পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। বর্তমানে এই আন্তর্জাতিক গোষ্ঠীর সভাপতিত্ব করছে দক্ষিণ আফ্রিকা।গত বছরের ডিসেম্বর থেকে সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে তারা। সাধারণত যে দেশ যখন সভাপতিত্ব করে, তখন সেই দেশেই জি২০ গোষ্ঠীর সম্মেলন আয়োজিত হয়। সেই মতো এ বারের সম্মেলন আয়োজিত হচ্ছে দক্ষিণ আফ্রিকায়।আগামী ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহান্‌সবার্গ শহরে ওই সম্মেলন হবে।বস্তুত এই প্রথম বার আফ্রিকা মহাদেশে জি২০ নেতাদের বৈঠক বসতে চলেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তিনি দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ওই বৈঠকে থাকবেন না।মায়ামির ওই আলোচনাসভায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলন রয়েছে।

    ওদের ওখানে যা হয়েছে, তা খুবই বাজে। দক্ষিণ আফ্রিকার আর জি২০ গোষ্ঠীতেই থাকা উচিত নয়। ওই দেশের মাটিতে আমি আমেরিকার প্রতিনিধিত্ব করতে পারব না। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর কেন অসন্তোষ, কোন বাজে কাজের কথা তিনি বোঝাতে চাইছেন, তা ওই আলোচনাসভার স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।