
প্রতিবেশী দেশ কানাডাকে বোর্ড অফ পিস-এর জন্য আমন্ত্রণ জানিয়েছিল আমেরিকা। কিন্তু বৃহস্পতিবার রাতে, স্থানীয় সময় সেই আমন্ত্রণ আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যালে ঘোষণা করেছেন, চাইলেও কানাডা আর ওই আন্তর্জাতিক গোষ্ঠীতে যোগ দিতে পারবে না। বিশ্বে শান্তি স্থাপনের লক্ষ্যে আন্তর্জাতিক একটি শান্তি পর্ষদ গঠন করছে আমেরিকা। তাতে যোগ দেওয়ার জন্য একাধিক দেশকে আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিপাক্ষিক সম্পর্ক খুব মসৃণ না-হলেও কানাডার কাছে আমন্ত্রণ গিয়েছিল। কিন্তু কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে সেখানে জানান, বোর্ড অফ পিস-এ যোগ দেওয়ার জন্য তাঁর দেশ কোনও অর্থ দিতে পারবে না।
আমেরিকার নেতৃত্বে বিশ্ব ব্যবস্থায় ভাঙন ধরেছে বলেও মন্তব্য করেছিলেন কার্নে। তাতেই ডোনাল্ড ট্রাম্প চটেছেন।








