গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ২৬ শতাংশ শুল্ক কার্যকরে প্রভাব পড়ল শেয়ার বাজারে

    ২৬ শতাংশ শুল্ক কার্যকরে প্রভাব পড়ল শেয়ার বাজারে

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারতের ওপর আমেরিকার ২৬ শতাংশ আমদানি শুল্ক চাপানোর প্রভাব পড়ছে শেয়ার বাজারে। বাজার খুলতেই এদিন ৫০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স।
    বেলা বাড়ার সঙ্গে তা কিছুটা কমে গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৩৩৩ পয়েন্টে। নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০-এর সূচক প্রায় শূন্য দশমিক চার তিন শতাংশ নিম্নমুখী হয়েছিল। বুধবার দপুর পর্যন্ত সেক্টরগুলির মধ্যে নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক হ্রাস পায়।
    অন্যদিকে মুনাফার নিরিখে শীর্ষে ছিল রামকৃষ্ণ ফরগ্রিঙ্কস, হোম ফার্স্ট ফিন্যান্স কোম্পানি ইন্ডিয়া, ট্রান্সফর্মাস এন্ড রেক্টিফায়ার্স-এর মতো সংস্থা। এদিন সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এলটি ফুডস, লয়েডস মেটালস অ্যান্ড এনাজি, পিরামল ফামা, ক্যাপলিন পয়েন্ট ল্যাবরেটরিজ, উইপ্রো, বায়োকনের শেয়ারে।