বিজেপি-কংগ্রেসের থেকে চাঁদা মেইতেই জঙ্গিগোষ্ঠীর 

0
134
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
মেইতেই জঙ্গিগোষ্ঠী চাঁদা’র নামে তোলাবাজি করেছে মণিপুরের রাজনীতিকদের উপর। এক আর্থিক তছরুপের মামলার চার্জশিটে দাবি করেছে ইডি।
মেইতেই জঙ্গিগোষ্ঠী ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট-র তালিকায় রয়েছেন মণিপুরের ছ’জন রাজনীতিক।জানা গিয়েছে, বিজেপির বিধায়কদের পাশাপাশি সে রাজ্যে বিজেপির সাধারণ সম্পাদকের নামও রয়েছে সেই তালিকায়। রয়েছেন কংগ্রেসের এক বিধায়ক।এছাড়া মণিপুর বিধানসভার অধ্যক্ষ থোকচম সত্যব্রত সিং, বিজেপির সাধারণ সম্পাদক জিএস প্রেমানন্দ মীতেই এবং কংগ্রেস বিধায়ক কেইশম মেঘচন্দ্র সিং-র থেকেও ইউএনএলএফ চাঁদা তুলেছিল। দুই রাজনীতিক অবশ্য এ ধরনের কোনও টাকা দেওয়ার কথা অস্বীকার করেছেন। ইডির বিবৃতি অনুসারে, সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা তুলত ইউএনএলএফ। তোলাবাজির সময়ে ভয় দেখানোর জন্য বেআইনি অস্ত্রশস্ত্রও ব্যবহার করা হত বলে বিবৃতিতে জানিয়েছে ইডি। তদন্তকারী সংস্থাগুলির নজর এড়াতে নগদেই টাকা নিত জঙ্গিরা। চাঁদা চেয়ে চিঠি পাঠানো হত বিভিন্ন মানুষকে। এমন দু’টি চিঠি প্রাপকের নাম গোপন রেখে প্রকাশ্যেও এনেছে ইডি।
ওই চিঠির প্রাপকের থেকে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল জঙ্গি গোষ্ঠী। অপর এক জনের থেকে ২ কোটি টাকা চাওয়া হয়েছিল।