সিএএ ক্যাম্পের ফাঁদে পা না, সতর্কবার্তা অভিষেকের

0
110
ছবি সৌজন্যে : নিজস্ব
বিজেপির সিএএ ক্যাম্পের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে আবেদন জানান তাহলে অসমের ১২ লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা হবে।
কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই সতর্কবার্তা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক আরও বলেছেন, তৃণমূল থাকতে কারও নাম বাদ যাবে না। কেউ ভয়ে কিংবা আতঙ্কে থাকবেন না। সাংসদের কথায়, তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমেছেন। প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেক ওয়ার্ডে সাহায্যের জন্য হেল্প ডেস্ক-ক্যাম্প তৈরি করা হচ্ছে।
শুধু তাই নয়, অভিষেক আরও জানিয়েছেন, প্রত্যেকটি বিধানসভায় সুনির্দিষ্ট ওয়াররুমের ব্যবস্থা থাকবে, যার দায়িত্বে থাকবেন দলের বিধায়ক এবং সাংসদরা। অন্যদিকে এসআইআর আবহে রাজ্যে একের পর এক মৃত্যু নিয়েও এদিন সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”আগামিকাল থেকে এসআইআর শুরু হবে। তার আগেই ছ’জনের মৃত্যু হয়েছে। সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল।