গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International জোর করে গ্রিনল্যান্ড দখল না, একনায়ক প্রয়োজন : ট্রাম্প

    জোর করে গ্রিনল্যান্ড দখল না, একনায়ক প্রয়োজন : ট্রাম্প

    0
    43
    ছবি সৌজন্যে : এক্স
    জোর করে গ্রিনল্যান্ড দখল করবেন না। সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে  বক্তৃতার সময়ে এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, লোকে ভেবেছিল তিনি বলপ্রয়োগ করবেন! কিন্তু তাঁকে বলপ্রয়োগ করতে হবে না। তবে একই সঙ্গে তিনি এ-ও দাবি করেন বৈশ্বিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের দখল আমেরিকার হাতে থাকা প্রয়োজন। একইসঙ্গে লোকে তাঁকে স্বৈরাচারী শাসক বলে মনে করে। এমনটাই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    তবে তাঁর বক্তব্য, কখনও কখনও এক জন স্বৈরাচারী শাসকের প্রয়োজন হয়। দাভোসে বক্তৃতা শেষে সেখানে বিভিন্ন দেশের বাণিজ্যগোষ্ঠীর কর্তা, অর্থনৈতিক প্রধান এবং ক্রিপ্টোকারেন্সি গোষ্ঠীর কর্তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেছেন, তাঁর বক্তৃতা বেশ প্রশংসিত হয়েছে। ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তাঁর বক্তৃতার এত প্রশংসা হয়েছে।