টাকা চাইলেই দেবেন না, কাটমানি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

0
87
ছবি সৌজন্যে :ফেসবুক

২৬ জানুয়ারি দুর্গম এলাকায় দুয়ারে সরকার হবে ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি নিয়ে সতর্ক করেছেন। সন্দেশখালির সভা থেকে বলেছেন সরকারি প্রকল্পের জন্য টাকা লাগে না।

তাই প্রকল্প করিয়ে দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে যেন কেউ না দেয়। আবাস প্রকল্পের টাকা পৌঁছতেই বিভিন্ন জেলায় তৃণমূল নেতাদের কাটমানি চাওয়ার অভিযোগ আসছে। শুভেন্দু অধিকারী ভিডিও পোস্ট করে একাধিক অভিযোগ করেছেন। সন্দেশখালির সভা থেকে কার্যত ঘুরিয়ে কাটমানি নিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এই টাকা মানুষের অধিকার।

সরকারের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ছে। জিএসটি-র টাকা থেকে বাংলার বাড়ি প্রকল্পের খরচ করা হচ্ছে। ৩ বছর আবাসের কোনও টাকা দেয়নি কেন্দ্র। তাই রাজ্য সরকার নিজেই বাড়ি বানিয়ে দিচ্ছে।