
সন্দেশখালিতে টাকার খেলা হয়েছে অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সতর্ক করেছেন। বলেছেন কেউ ডাকলেই যেন না যায়। সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা দুষ্টু লোকের খপ্পরে যেন এড়িয়ে চলে।
লোকসভা ভোটের পর উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি। মহিলাদের ওপর নির্যাতনের একের পর এক ঘটনা সামনে আসে। প্রতিবাদে রাস্তায় নামেন মহিলারা। ঘটনার জেরে ভোটের মুখে অস্বস্তিতে পড়ে তৃণমূল। সন্দেশখালিকে ইস্যু করে বিরোধীরা। সেই পরিস্থিতি যাতে আর না হয়, সেদিকে সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সবাইকে মিলেমিশে থাকতে বলে মহিলাদের সতর্ক করে বলেছেন দুষ্টু লোকের খপ্পরে না পড়তে। এরপরেই কার্যত বিজেপিকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেছেন এখানে টাকার খেলা হয়েছে। পরে দেখা গিয়েছে পুরোটাই ভাঁওতা।
