
জেলা নেতত্বের সামনে গুলিচালানোর ঘটনায় সামনে আসতে বেকায়দায় তৃণমূল। সাফাই দিতে গিয়ে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রি মিত্র বলেছেন তৃণমূল তৃণমূল না করতে।
ওটা একটা ক্লাবের অনুষ্ঠান ছিল। আবেগবশত গুলি চালিয়েছে যুবকরা। তাঁরও যাওয়ার কথা ছিল। কিন্তু সবকিছুর সঙ্গে তৃণমূলকে জড়ানো ঠিক নয়। তৃণমূল ছাড়া গুলি চালিয়ে খেলা উদ্বোধন করায় এত সাহস কার আছে। পাল্টা আক্রমণ করেছেন অধীর চৌধুরি। এখন মমতা বন্দ্যেপাধ্যায় কিছু বলবেন। খুন হলেই অন্য রাজ্যের ঘাড়ে দোষ চাপাবে।
তখন বলবেন ঝাড়খণ্ড থেকে লোক এসেছিল। সারা বাংলাজুড়েই তৃণমূল মাফিয়া রাজ চালাচ্ছে বলে আক্রমণ করেছেন অধীর চৌধুরি।
