গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National এনডিএ ছেড়ে যাবেন না : নীতীশ 

    এনডিএ ছেড়ে যাবেন না : নীতীশ 

    0
    120
    দু’বার ভুল করলেও, আর এনডিএ ছেড়ে যাবেন না। বিহারের বিধানসভা ভোটের মুখে এমনই মন্তব্য করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেছেন, দুবার আরজেডির সঙ্গে গিয়ে ভুল করেছেন। আর নয়।
    নীতীশ বলেছেন, এবার চিরস্থায়ীভাবে এনডিএতেই থেকে যেতে চান। তাঁর আরও মন্তব্য, তিনি প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীজির সরকারের মন্ত্রী ছিলেন। তিনি তাঁকে খুব পছন্দ করতেন। উনি তাঁকে বিহারের মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। এখানে ওখানে কিছু ভুল হয়েছে, কিন্তু এখন একসঙ্গে কাজ করবেন।
    রাজনৈতিক মহলের দাবি, নীতীশ ও নীতীশ ঘনিষ্ঠ বিজেপি নেতাদের বিরুদ্ধে রাজ্য বিজেপির একাংশ ক্ষুব্ধ হলেও, কেন্দ্রীয় সমীকরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নীতীশ এখন কাছের নেতা।