ইজরায়েলকে পশ্চিম তাঁর দখল করতে দেবেন না, হুঁশিয়ারি ট্রাম্পের

0
102
ছবি সৌজন্যে : এক্স

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে দেবেন না। এ মন্তব্য করে বড়সড় এক বোমা ফাটিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প।

আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইজরায়েলকে পশ্চিম তীর দখলে নিতে দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাঁরা গাজা বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি। এ বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাঁর দাবি, অনেক হয়েছে। এখন থেমে যাওয়ার সময় এসেছে। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। গাজা যুদ্ধ বন্ধে অনেক দেশের চাপের মুখে রয়েছে ইজরায়েল। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের অতিজাতীয়তাবাদীরা বারবার পশ্চিম তীরকে ইজরায়েলের সঙ্গে যুক্ত করার দাবি জানাচ্ছে। ব্রিটেন ও জার্মানি জানিয়েছে, পশ্চিম তীর দখল বিষয়ে তারা ইজরায়েলকে সতর্ক করেছে।