কোনও সংস্থার ফোন ধরবেন না : মমতা, পাল্টাও

0
121
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

কোনও সংস্থা ফোন করলে ধরবেন না। বিধানসভায় বিধায়কদের কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি তৃণমূল নেত্রীর নিশানায়  রয়েছে টিম আইপ্যাক।

সোমবার বিধানসভা ভবনে দলীয় বিধায়কদের বৈঠকে মমতা ওই নির্দেশ দিয়েছেন। যাকে নেতিবাচক মন্তব্য বলেই ব্যাখ্যা করছেন দলের নেতাদের একাংশ। সেই সূত্রেই তৃণমূল-আইপ্যাক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দল এবং প্রশাসনের অন্দরে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের এক বিধায়ক বলেছেন, নেত্রী কোনও সংস্থার নাম করেননি। তবে তিনি বলেছেন, কোনও সংস্থা যদি ফোন করে তাদের ফোন ধরার প্রয়োজন নেই। তৃণমূলের একটি অংশ মনে করছে, আইপ্যাকের কার্যকলাপ পছন্দ না হওয়ায় নতুন করে দলীয় সংগঠনের রাশ হাতে নিতে চলেছেন তৃণমূলনেত্রী। এদিকে, এরপরই আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, আইপ্যাক দিয়ে তো ভোটের সময় হল কিভাবে কাকে হুমকি দিতে হবে।

কোন পুলিশকে দিয়ে কি কাজটা করাতে হবে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে নির্দেশিকা গেছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন। তাঁর আরও মন্তব্য, এখন নজর ঘোরাতে সমস্ত কিছু ওড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।