গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International যুদ্ধবিরতি নিয়ে খেলবেন না, পুতিনকে স্টারমার

    যুদ্ধবিরতি নিয়ে খেলবেন না, পুতিনকে স্টারমার

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স

    যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।ইউক্রেনে শান্তি প্রচেষ্টা চালাতে বিশ্ব নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল সম্মেলন করার আগে এমন বার্তা দিয়েছেন স্টারমার। প্রেসিডেন্ট পুতিন শান্তি চুক্তি নিয়ে আন্তরিক নন বলেও মন্তব্য করেছেন স্টারমার।এদিকে ডাউনিং স্ট্রিট জানিয়েছে ইউরোপীয় অংশীদার, ইইউ কমিশন, ন্যাটো, ইউক্রেন, কানাডা এবং অন্যান্য নেতাসহ প্রায় ২৫ জন বিশ্বনেতা এই সম্মেলনে অংশ নেবেন।

    এ সম্মেলনের আগে স্টারমার সতর্ক করে বলেছেন, পুতিনকে ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি করতে ট্রাম্পের প্রস্তাব নিয়ে কোনওভাবেই খেলতে দেওয়া হবে না। ব্রিটেনের মিত্রদের ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার আহ্বানও জানান তিনি।ভার্চুয়াল বৈঠকটির নাম দেওয়া হয়েছে ,কোয়ালিশন অব দ্য উইলিং, এই মাসের শুরুতে ইউরোপীয় নেতাদের লন্ডন সফরের সময় ঘোষণা করা হয়েছিল।

     এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার আনা প্রস্তাবে শর্ত আরোপ করেন পুতিন। প্রেসিডেন্ট পুতিনের এই প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পুতিন সবসময় এমন করেন। সবকিছুতেই দেরি করিয়ে দেন।এর আগে ইউক্রেন আমেরিকার প্রস্তাবে সম্মতি জানায়।