গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International মাস্কের মেল-র জবাব না, এফবিআই কর্মীদের নির্দেশ কাশের

    মাস্কের মেল-র জবাব না, এফবিআই কর্মীদের নির্দেশ কাশের

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মার্কিন সরকারি কর্মচারীদের কাজের খতিয়ান চেয়ে ইলন মাস্কের ইমেলের জবাব দিতে এফবিআই কর্মীদের নিষেধ করেছেন এফবিআই প্রধান কাশ প্যাটেল। তিনি তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মীদের সাফ জানিয়েছেন, ইগনোর ইট। কাশ এফবিআই-এর কর্মীদের উদ্দেশে যে নির্দেশিকা জারি করেছেন, সেখানে লিখেছেন এফবিআই কর্মীরা সম্ভবত ওপিএম থেকে একটি ই-মেল পেয়েছেন, যাতে ৪৮ ঘণ্টার মধ্যে কিছু তথ্য দিয়ে উত্তর দিতে বলা হয়েছে।
    তিনি এফবিআই-এর কর্মীদের জানাচ্ছেন যে তাঁদের কাজের সব পর্যালোচনা ডিরেক্টর অফিসের মাধ্যমেই হবে। আমেরিকার স্থানীয় সময় সোমবার রাত ১২টার মধ্যে গত সপ্তাহে কে কী কাজ কতটা করেছেন, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে সরকারি কর্মীদের। এমনই নির্দেশ জারি করেছেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি-র দায়িত্বপ্রাপ্ত ইলন মাস্ক।
    এই ই-মেল পৌঁছে গিয়েছে সব সরকারি কর্মীদের অফিশিয়াল মেল আইডি-তে। পাশাপাশি এমনও বলা হচ্ছে যে, যাঁরা এই নির্দেশ অমান্য করবেন তাঁরা পদত্যাগ করেছেন বলে ধরে নেওয়া হবে। তবে এই নির্দেশের বিরুদ্ধে এফবিআই প্রধান কাশ প্যাটেল বলেছেন,ইগনোর ইট।