পদত্যাগ করবেন না, মমতাকে বার্তা কেজরিওয়ালের 

0
156

একদম পদত্যাগ করবেন না, দরকারে জেল থেকে সরকার চালাবেন। আর জি কর-কাণ্ডের আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জামিন পেয়ে জেল থেকে বেরিয়েই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

 

সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন, কর্নাটকের সিদ্দারামাইয়া, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন-সহ অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুরোধ করেছেন, কোনও পরিস্থিতিতেই যাতে কেউ পদত্যাগ না করেন। রবিবার অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, জেলে থেকে তিনি ইস্তফা দেননি কারণ দেশের গণতন্ত্রকে বাঁচাতে চেয়েছিলেন। এটা বিজেপিনতুন ফর্মুলা। যেখানে যেখানে হেরেছে, সেখানকার মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভুয়ো মামলা করে, গ্রেফতার করে, ইডি-সিবিআই পাঠিয়ে সরকার ফেলার দেওয়ার চেষ্টা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিদ্দারামাইয়া, পিনারাই বিজয়নের বিরুদ্ধে মামলা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধেও একই বিষয় চলছে। বিরোধী শিবিরের একজন মুখ্যমন্ত্রীকেও ছাড়ে না বিজেপি।  ভুয়ো মামলা করে, জেলে ঢোকায়। ১০ দিন আগে সুপ্রিম কোর্টের এক বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায়, জেলের ভিতর থেকে সরকার চলতে পারবে না কেন। অর্থাৎ জেলের ভিতর থেকে সরকার চলতে পারে। তাই দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের হাতজোড় করে বলবেন, প্রধানমন্ত্রী যদি জেলে ঢোকানোর হিম্মত দেখান, ইস্তফা দেবেন না। জেল থেকে সরকার চালান। জেল থেকে সরকার চালানোর আবেদন নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তাঁরা লোভী নন। চেয়ার আঁকড়ে পড়ে থাকার বাসনা নেই। কিন্তু সবিধান, দেশ, গণতন্ত্রকে বাঁচাননো জরুরি। যে সরকার সংখ্য়ারগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়ী হচ্ছে, সেই সরকাকে জেলে ভরছে, ইস্তফা চাইছে। সকল মুখ্যমন্ত্রীদের অনুরোধ, বিজেপির এই নতুন ফর্মুলা ব্যর্থ করে দিন।