
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা-র মামলা সুপ্রিম কোর্টে বিচারধীন। তাই এই আইনি ব্যাপার কিছু বলবেন না।
উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এমনই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে, মুখ্যমন্ত্রীর বার্তা ডিএ নিয়ে তিনি যা করেছেন এবং করবেন সবটাই আইন মেনে। বিচারাধীন বিষয় নিয়ে বাইরে মুখ খুলবেন না।বস্তুত, শুক্রবারই ২৫ শতাংশ বকেয়া ডিএ নির্দেশ কার্যকরের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্ট প্রথমে ৫০ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। আপত্তি জানিয়ে রাজ্য জানিয়েছিল এত বিপুল পরিমাণ টাকা দিতে কোমর ভেঙে যাবে।
এরপরেই ২০০৯ থেকে ২০১৯ এই সময়কালে ২৫ শতাংশ বকেয়া ডিএ চার সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বাকি বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে।
