
যতদিন মেয়ের সুবিচার না পাচ্ছেন ততদিন মাথার চুল আঁচড়াবেন না বলে শপথ নিয়েছেন আর জি কর-র নির্যাতিতার মা। দমদম বিমান বন্দরে নামার পরে, সাংবাদিকদের অভয়ার বাবা জানিয়েছেন, তাঁরা হাইকোর্টের কাছে ৫৪টি প্রশ্ন রেখেছিলেন।
এ বার তার জবাব পাওয়া যাবে বলে তাঁর আশা। অন্য দিকে, অভয়ার মা জানিয়েছেন, যতদিন পর্যন্ত মেয়ের মৃত্যুর ন্যায় বিচার না পাওয়া যাচ্ছে ততদিন চুল আঁচড়াবেন না তিনি। তাঁর মেয়ের ন্যায়বিচারের জন্য নতুন করে তীব্র আন্দোলন শুরু করা দরকার বলেও মনে করেন তিনি। সোমবার, তাঁরা যখন এই দাবি জানান, তখনও অভয়ার ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়ে বিমানবন্দর চত্বরে স্লোগান দেন কয়েকজন। ওই ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই ছাড়া যাবে না বলেও দাবি তোলেন তারা।
সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে নতুন করে এই মামলার তদন্ত করবে সিবিআই। আর এই তদন্ত বিচারপ্রক্রিয়া শুনবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারক তীর্থঙ্কর ঘোষ।






