জল্পনা ছড়াবেন না, সইফ নিয়ে করিনা 

0
125
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দয়া করে কোনও জল্পনা ছড়াবেন না। সইফ আলি খানের উপর হামলা নিয়ে জানিয়েছেন স্ত্রী, অভিনেত্রী করিনা কপূর খান। বুধবার মাঝরাতে বাড়িতে সইফ আলি খানের উপর চড়াও হয় দুষ্কৃতীরা।
বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, সে সময় তাঁর সঙ্গে ছিলেন বড় ছেলে ইব্রাহিম আলি খান এবং এক পরিচারক। প্রাথমিকভাবে সইফ আলি খানের বাহুতে আঘাত লেগেছে বলে জানান হলেও পরে চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর ঘাড়েও একটি আঘাত রয়েছে। কিন্তু পরিবারের বাকি সদস্যরা কেমন আছেন এখন, তা জানা যায়নি প্রাথমিকভাবে। সেই বিষয়ে বিবৃতি দিয়েছেন সইফ আলি খানের স্ত্রী, অভিনেত্রী করিনা কপূর খান। অভিনেত্রীর সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, করিনা কাপূর খান ও সইফ আলি খানের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয়েছে রাতে। বাহুতে চোট লাগার কারণে অভিনেতা হাসপাতালে চিকিৎসাধীন।
অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সকলে নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করা হচ্ছে। দয়া করে কোনও জল্পনা করবেন না। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।