গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports বেলিংহ্যামকে দলে নিতে চায় ডর্টমুন্ড

    বেলিংহ্যামকে দলে নিতে চায় ডর্টমুন্ড

    0
    98
    ছবি সৌজন্যে : এক্স

    সান্ডারল্যান্ডের তরুণ মিডফিল্ডার জোব বেলিংহ্যামকে দলে টানতে চাইচ্ছে জার্মান জায়ান্ট বুরুশিয়া ডর্টমুন্ড। ১৯ বছর বয়সী ইংলিশ প্রতিভা বেলিংহ্যামকে ঘিরে ইউরোপের নানা ক্লাবের আগ্রহ থাকলেও, শেষপর্যন্ত তারাই এগিয়ে রয়েছে বলে মনে করছে জার্মান ক্লাবটি। রিপোর্ট অনুযায়ী, ডর্টমুন্ড এখনো সান্ডারল্যান্ডের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় না বসলেও ঘনিষ্ঠ সূত্র থেকে তারা জানতে পেরেছে, জোব নিজেও ডর্টমুন্ডে যোগ দিতে আগ্রহী।

    বড় ভাই জুড বেলিংহ্যামের মতোই জার্মান ফুটবলে পা রাখতে চান তিনি। এদিকে সিজনে ধুঁকতে থাকা ডর্টমুন্ডের অবস্থান শক্তিশালী হয়েছে সিজনের দুর্দান্ত শেষভাগে।আট ম্যাচ বাকি থাকতে বুন্দেসলিগা টেবিলের ১১তম স্থানে থাকা দলটি শেষ সাত ম্যাচের ছ’টিতে জয় পেয়ে উঠে এসেছে লিগের চতুর্থ স্থানে। পরের সিজনের চ্যাম্পিয়ন্স লিগে জায়গাও তাই নিশ্চিত হয়েছে ক্লাবটির।২০২০ সালে বার্মিংহাম সিটি থেকে জুড বেলিংহ্যামকে দলে নিয়েছিল ডর্টমুন্ড।সেখানে তিন সিজনে ১৩২টি ম্যাচ খেলে একটি জার্মান কাপ জেতেন তিনি, সাথে ছিলেন আর্লিং হালান্ড ও জাদন সানচোর মতো তারকারা।

    তবে ২০২৩ সালে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে ২০২২-২৩ সিজনের শেষ দিনে ইনজুরির কারণে মাঠের বাইরে থেকে ডর্টমুন্ডকে নিশ্চিত ট্রফি হারাতে দেখেছে জুড। শেষ ম্যাচ জিতলেই ১১ বছর পর লিগ চ্যাম্পিয়ন হতো ডর্টমুন্ড।এদিকে, তারই ভাই জোব বেলিংহ্যাম সম্প্রতি চ্যাম্পিয়নশিপের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, পাঁচ বছর আগে জুডও একই পুরস্কার পেয়েছিলেন।জোব বেলিংহ্যাম চ্যাম্পিয়নশিপ সিজনের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন।