
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পুজোর বক্স অফিস চাঙ্গা করার মোক্ষম টনিক কি সুপারস্টার দেব? গত কয়েক বছর ধরেই পুজো রিলিজের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন টলিউড সুপারস্টার। দেবের ছবির জেরে নাস্তানাবুদ হতে হয়েছে একাধিক ছবিকে।
এবার ছাব্বিশ সালের ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে,দেশু ৭-এর ঘোষণা করেই ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন দেব। তবে পরিচালক অভিজিৎ সেন বলছেন, পিকচার অভি বাকি হ্যায়! জানা যাচ্ছে , চলতি বছরের পুজোতেই ফের উড়তে চলেছে,প্রজাপতি।দেব-মিঠুন জুটির এই ফ্র্যাঞ্চইজি যে সফল, সেটা প্রথম ও দ্বিতীয় ভাগের মার্কশিটেই স্পষ্ট হয়।এবার পরিচালক জানিয়ে দিয়েছে, ছাব্বিশের পুজোয় আসছে প্রজাপতি’র তৃতীয় ফ্র্যাঞ্চইজি। সম্প্রতি এক প্রিমিয়ারে ছিলেন পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরী। সেখানেই পরিচালক-প্রযোজক জুটির মধ্যমণি হিসেবে দেখা গিয়েছে ইধিকা পালকে। প্রজাপতি’র পরবর্তী ফ্র্যাঞ্চইজি আসার প্রসঙ্গ উত্থাপন হলেই হাসিমুখে খোদ অভিজিৎই জানিয়েছেন, প্রজাপতি থ্রি আসছে, সামনের দুর্গাপুজোয়।স্বাভাবিকভাবেই তাঁদের সঙ্গে ইধিকা পালকে দেখে প্রশ্ন উঠেছে, তাহলে কি দ্বিতীয় ভাগের মতো এই সিনেমাতেও দেবের সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী? তেমন ইঙ্গিতই কিন্তু দিয়েছেন পরিচালক। অতঃপর চলতি বছরের পুজোর পর্দায় শুধু শুভশ্রী গঙ্গোপাধ্যায় নন, খাদান অভিনেত্রী ইধিকার সঙ্গেও রোম্যান্স করতে দেখা যাবে সুপারস্টার দেবকে।যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে পরিচালকের মুখের কথাকেই আভাস বলে মনে করছেন সিনেমহলের একাংশ।এদিকে ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে জিততে গত জানুয়ারি মাসেই বড় স্ট্র্যাটেজি খাটিয়েছিলেন দেব। রিলিজের দশ মাস আগে থেকে,দেশু ৭-এর অগ্রিম বুকিং শুরু করেছেন তিনি।
এবার পুজোর পর্দায় প্রজাপতি থ্রি আসার আভাস দিয়ে উন্মাদনার পারদ চড়ালেন পরিচালকঅভিজিৎ সেন। অতঃপর শারদীয়ার বক্স অফিসে যে ডবল ধামাকা নিয়ে হাজির হচ্ছেন সুপারস্টার দেব।
