পুতিনকে বৈঠকে রাজি করাতেই ভারতের ওপরে দ্বিগুণ শুল্ক!

0
118
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ভারতের সঙ্গে কোনও শত্রুতা বা ব্যক্তিগত রাগ নয়, রাশিয়াকে চাপে ফেলতেই ৫০ শতাংশ ট্যারিফ বা শুল্ক বসিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতের উপরে শুল্ক দ্বিগুণ করার পরই এই জল্পনা শোনা যাচ্ছিল, এবার তা নিজেও স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাঁর সঙ্গে দেখা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরে, ভারতের উপরে দ্বিতীয় শুল্ক চাপানো হয়তো চাপ সৃষ্টি করেছে। তিনি আরও বলেছেন, প্রতিটা জিনিসেরই প্রভাব রয়েছে। আলাস্কায় মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রেশিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন।
ইউক্রেনের যুদ্ধ বন্ধ নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হতে পারে। আর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই আলোচনা প্রসঙ্গেই এসে যাচ্ছে ভারতের কথা। চলতি মাসের গোড়াতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একধাক্কায় ভারতের উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দেন। ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনে, তাহলে আরও নিষেধাজ্ঞা চাপাবেন বলেই হুমকি দেন।