পুতিনের সঙ্গে বৈঠকে ডোভাল 

0
165
যুদ্ধ আবহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ব্রিকস গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক চলছে রাশিয়ায়।
তারই ফাঁকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন অজিত ডোভাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউক্রেন সফরের আড়াই সপ্তাহ পর রাশিয়া সফরে গিয়েছেন অজিত ডোভাল।ভারতের রুশ দূতাবাস সোশ্যাল মিডিয়ায় একটি ছবিতে শেয়ার করেছে। ছবিতে ভ্লাদিমির পুতিন এবং অজিত ডোভালকে হাত মেলাতে দেখা গিয়েছে। সূত্রের খবর, অজিত ডোভালের এই রুশ সফরের লক্ষ্যই হল রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিরসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শান্তি পরিকল্পনা নিয়েই তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে গিয়েছেন বলে জানা গিয়েছে।সূত্রের খবর, অজিত ডোভালের সঙ্গে আলোচনায় রুশ প্রেসিডেন্ট নেতা আশা প্রকাশ করেছেন, আগামী মাসে রাশিয়ার কাজানে বার্ষিক ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস শীর্ষ সম্মেলনের পাশাপাশি ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করার প্রস্তাবও দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এর আগে, প্রধানমন্ত্রীর মস্কো সফরের সময় দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেগুলি বাস্তবায়নের কাজ কতদূর এগোলো এবং ভবিষ্যতের রূপরেখা তৈরি করা হবে অক্টোবরের বৈঠকে, এমনটাই জানিয়েছে রাশিয়ান দূতাবাস।রাশিয়ার জানিয়েছে, তারা ভাল বন্ধু নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষা করছে এবং তাঁকে স্বাগত জানাচ্ছেন।