
বারাসতে কালীপুজো দেখে আপ্লুত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার। জানা গিয়েছে এয়ারপোর্ট থেকে বারাসতের এক পরিচিতের বাড়িতে গিয়েছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং।
ব্রেক ফাস্ট করে সটান চলে যান বারাসত কেএনসি রেজিমেন্টের কালীপুজোর মণ্ডপে। সঙ্গে থাকা তাঁর পরিচিতর কাছ থেকে মণ্ডপসজ্জা এবং মাতৃ প্রতিমা সম্পর্কে বিস্তারিত জেনেছেন অ্যান্ড্রু ফ্লেমিং।
অসাধারণ শিল্পকর্ম, লাইট, প্রতিমা দেখে আপ্লুত অ্যান্ড্রু ফ্লেমিং জানিয়েছেন বারাসতে না এলে পুরোটা মিস করতেন। শুধু পুজো নয় বাঙালিদের আতিথেয়তা, সংস্কৃতিতে তিনি অভিভূত।




