দখলকে বিতর্কে পরিণত করেছে ঃ এস জয়শঙ্কর

0
125
ছবি সৌজন্যে : এক্স
রাইসিনা ডায়লগ অনুষ্ঠানে কাশ্মীর দখল করে রাখার প্রসঙ্গ তুলে পাকিস্তানকে ফের নিশানা শানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সঙ্গে পশ্চিমী বিশ্বের কিছু দেশকে খোঁচা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের ভূমিকা আরও শক্তিশালী এবং নিরপেক্ষ করার পক্ষে সওয়াল করেছেন জয়শঙ্কর। তিনি বলেছেন, ইউনাইটেড নেশনসে যাওয়া হয়েছে ।
কাশ্মীরের একাংশ দখলের ঘটনাকে বিতর্ক বলে দাবি করা হচ্ছে। তাহলে অপরাধী কে? এরপরই রাষ্ট্রপুঞ্জের ভূমিকা শক্তিশালী করে তোলার আহ্বান জানিয়েছেন বিদেশমন্ত্রী। এ প্রসঙ্গে তাঁর দাবি, শক্তিশালী রাষ্ট্রপুঞ্জ দরকার। কিন্তু রাষ্ট্রপুঞ্জের নিরপেক্ষতাও প্রয়োজন।
শক্তিশালী গ্লোবাল অর্ডারে কিছু বেসিক স্ট্যান্ডার্ড বজায়  রাখতে হবে। অভ্যন্তরীণ শৃঙ্খলা যেমন দরকার, তেমন আন্তর্জাতিক শৃঙ্খলারও প্রয়োজন। এমাসের শুরুতেই লন্ডনের এক টক শো-তে পাকিস্তান প্রসঙ্গে আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল বিদেশমন্ত্রীকে।