গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National উত্তর-পূর্বে বিনিয়োগে নজিরবিহীন উন্নয়ন : সুকান্ত 

    উত্তর-পূর্বে বিনিয়োগে নজিরবিহীন উন্নয়ন : সুকান্ত 

    0
    137
    উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিনিয়োগের জন্য নজিরবিহীন উন্নয়ন হচ্ছে। এমনটাই দাবি করেছেন উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 
    হায়দরবাদের একটি অনুষ্ঠানে গিয়ে সুকান্ত মজুদার বলেছেন, উত্তর-পূর্বের অধিকাংশ রাজ্যতেই ক্ষমতায় রয়েছে বিজেপি। আর সেই কারণেই অসম, ত্রিপুরার মতো রাজ্যগুলিতে বিনিয়োগও যেমন হচ্ছে, তেমনই উন্নয়ন হচ্ছে নজিরবিহীন ভাবে।যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় এসেছে, তারপরেই গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। আগামীদিনে এই রাজ্যগুলির উন্নয়নের জন্য আরও বিনিয়োগ হবে। প্রধানমন্ত্রী নিজে উত্তর-পূর্ব ভারতে গিয়েছেন ৬০ বারেরও বেশি।
    অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রীরাও প্রায়শই উত্তর-পূর্ব রাজ্যগুলিতে যান। ফলে কেন্দ্রীয় সরকার যে উত্তর-পূর্বের রাজ্যগুলি নিয়ে ভাবছে, তা কিন্তু পরিস্কার।
    ছবি  সৌজন্যে : এক্স