
মহাকাশের বিশাল আকারের কিছু তারা অনন্য এক তেজ নিয়ে জন্মায়, যেখানে সাধারণ তারার চেয়ে এরা অনেক বেশি উজ্জ্বল, বড় ও অল্প সময়েই বিলীন হয়ে যায়, ঠিক যেন তারা জগতের কোনো রক স্টার,এমনই এক দানবীয় তারার খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
ডব্লিউওএইচ জি৬৪ নামের এ তারাটিকে তারা জগতের জিমি হেনড্রিক্স বলা যেতে পারে, যা ভরের দিক থেকে সূর্যের চেয়ে ২৮ গুণ। তারাটির অবস্থান পৃথিবীর ছায়াপথ মিল্কি ওয়ের পার্শ্ববর্তী,লার্জ ম্যাজেলানিক ক্লাউড-এ।রক’ন রোল জগতে হেনড্রিক্স যেমন অনন্য ছিলেন তেমনই পরিচিত বিশালাকার বিভিন্ন তারার মধ্যে এ তারাটি অন্যতম। গত তিন দশকেরও বেশি সময় ধরে করা পর্যবেক্ষণে দেখা গেছে, তারাটি এমন আচরণ করছে, যা আগে কোনো তারার মধ্যে দেখা যায়নি।জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এ ধরনের বিশালাকার তারার জীবন ইতিহাস সম্পর্কে এখনও সম্পূর্ণ ধারণা নেই। তবে,ডব্লিউওএইচ জি৬৪-এর নতুন পর্যবেক্ষণগুলো তাদের গবেষণায় নতুন তথ্য দিয়ে সাহায্য করছে।গবেষকরা ২০১৪ সালে তারাটির রঙে পরিবর্তন লক্ষ্য করেন,যা এর পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ারই সংকেত। তারাটি লাল থেকে হলুদ রঙে রূপান্তরিত হচ্ছিল।
আগে ,এক্সট্রিম রেড সুপারজায়ান্ট বা অতিকায় লাল তারা হিসেবে পরিচিত হলেও দ্রুত এক ,ইয়ালো হাইপারজায়ান্ট তারায় পরিণত হয়।মহাজাগতিক সময়ের হিসেবে এ পরিবর্তনটি দ্রুত ঘটেছে এবং এতে কোনো ধরনের অগ্ন্যুৎপাত বা বিস্ফোরণের প্রমাণ মেলেনি।









