গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত নিয়ে বিতর্ক তুঙ্গে 

    তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত নিয়ে বিতর্ক তুঙ্গে 

    0
    175
    তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত থেকে দ্রাবিড়া শব্দটি বাদ দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। রাজ্যপাল আর এন রবিকে নিশানা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
    সম্প্রতি চেন্নাইয়ে হিন্দি মাস সমাপন সমারোহে দক্ষিণী রাজ্যের রাজ্য সঙ্গীত তামিল থাই বাজথু গাওয়া হচ্ছিল। দেখা যায় দ্রাবিড়া শব্দটি বাদ পড়েছে। এরপরই এমকে স্ট্যালিন বলেছেন, রাজ্যপালের দ্রাবিড়িয়ান অ্যালার্জি রয়েছে।দ্রাবিড়িয়ান শব্দটি বাদ দিয়ে তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত গাওয়া তামিলনাড়ুর আইনের পরিপন্থী। যে মানুষ আইন না মেনে নিজের ইচ্ছা অনুযায়ী চলেন, তাঁর ওই পদে থাকারই কথা নয়। ভারতকে উদযাপন করতে গিয়ে রাজ্যপাল দেশের একতাকে এবং এখানে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষকেই অপমান করেছেন। দ্রাবিড়িয়ান অ্যালার্জিতে ভুগতে থাকা রাজ্যপালের কি সাহস হবে জাতীয় সঙ্গীত থেকে শব্দটি বাদ দেওয়ার। কেন্দ্রীয় সরকারের উচিত এখনই রাজ্যপালকে সরিয়ে দেওয়া যিনি ইচ্ছাকৃত ভাবে তামিলনাড়ু ও সেখানকার মানুষদের ভাবাবেগকে আঘাত করেছেন।
    এদিকে, রাজ্যপালের দফতর এমকে স্ট্যালিনের যাবতীয় অভিযোগকে উড়িয়ে দিয়েছে।
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল