অস্ত্রে টান, যুদ্ধবিরতি ছাড়া পথ নেই তেহরানের : ট্রাম্প

0
22
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ইরানের অস্ত্রভান্ডার ক্রমশ নিঃশেষ হয়ে আসায় তাদের সামনে যুদ্ধবিরতি ছাড়া আর কোনও পথ খোলা নেই। এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বেশিরভাগ ড্রোন কারখানা ধ্বংস করা হয়েছে। বেশিরভাগ উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রগুলির বড় অংশও ধ্বংস করা হয়েছে। কিন্তু তাদের এখনও যুদ্ধ সক্ষমতা রয়েছে। তাদের কিছু ক্ষেপণাস্ত্র আছে, কিছু ড্রোনও আছে। এর পরেই তাঁর মন্তব্য, শতকরা হিসাবে বললে, হয়তো তেহরানের হাতে ক্ষেপণাস্ত্রের ২১-২২ শতাংশ এখনও রয়েছে।

সংখ্যার হিসাবে অনেক ক্ষেপণাস্ত্র। কিন্তু আমেরিকা যখন প্রথম আক্রমণ করেছিল তখন যত ছিল, এখন তত নয়। এর আগে মে মাসে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইরানের হাতে ১৮ শতাংশ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে আসছেন যে আমেরিকার সামরিক অভিযান ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাকে গুরুতর ভাবে দুর্বল করে দিয়েছে।