গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Technology নিলামে উঠছে রোবটের আঁকা চিত্র

    নিলামে উঠছে রোবটের আঁকা চিত্র

    0
    174

    আই-দা নামে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এক অভিনব রোবট এখন নিজের হাতে ছবি আঁকতে সক্ষম। মহিলার আদলে তৈরি এই রোবটটি ব্রিটেনের বিশিষ্ট গণিতজ্ঞ ও কৃত্রিম বুদ্ধিমত্তার পথিকৃৎ অ্যালেন টুরিংয়ের বিশাল আকারের একটি প্রতিকৃতি এঁকেছে।

    এই চিত্রকর্মের শিরোনাম, এডটআইডটগডডট পোর্ট্রেট অব অ্যালেন টুরিং।নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে ব্রিটেনের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিস। নিলামে ছবিটির দাম ১ কোটি ৪৪ লাখ থেকে ২ কোটি ১৬ লাখ টাকা বা, ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের মধ্যে উঠতে পারে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।আই-দা রোবটের এই চিত্রকর্ম বিক্রি করে পাওয়া অর্থ রোবটটির আরও উন্নয়নে ব্যয় করা হবে। রোবটটির ছবির নির্ভুলতা ও সৃজনশীলতার পেছনে রয়েছে একটি বিশেষ অ্যালগরিদম।রোবটটির চোখে ক্যামেরা বসানো আছে, যা দিয়ে এটি চারপাশের দৃশ্য গ্রাব করে এবং সেই অনুযায়ী ছবি আঁকতে পারে। ছবির রঙ মিলানোও রোবটটি নিজেই করতে সক্ষম, যা এটিকে আরও বেশি স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে।

    উল্লেখ্য,২০১৯ সালে ব্রিটেনে তৈরি এই আই-দা রোবটটি ইতিমধ্যে একাধিক সম্মেলন ও প্রদর্শনীতে অংশ নিয়েছে। এই বছরের শুরুর দিকে জেনেভায় অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের এক সম্মেলনে আই-দা রোবটের আঁকা ছবি প্রদর্শন করা হয়।

    ছবি  সৌজন্যে : এক্স