পরীক্ষা সফল কাঁধে বহনযোগ্য ট্যাঙ্করোধী ক্ষেপণাস্ত্র

0
145
Test successful shoulder portable anti tank missile
Test successful shoulder portable anti tank missile

শত্রু’র সাঁজোয়া গাড়িকে নিমেষে এবং নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। কাঁধে বহনযোগ্য দেশীয় প্রযুক্তির এমনই এক ট্যাঙ্করোধী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে ডিফেন্স রিসার্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটিকে বলা হচ্ছে ম্যান পোর্টেবল অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল। ডিআরডিও সূত্রে খবর, রাজস্থানের জয়সলমেরে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। অনেকটা মর্টার লঞ্চারের মতোই এই ক্ষেপণাস্ত্রকে কাঁধে বহন করা যাবে। কাঁধে বসিয়েই এই ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। এই ক্ষেপণাস্ত্রটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে, দিনের আলোর পাশাপাশি রাতেও অনায়াসে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে আঘাত করতে পারে। এতে ডুয়াল মোড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে বলে ডিআরডিও জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ক্ষেপণাস্ত্রের সফলমূলক পরীক্ষার জন্য সেনা এবং ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র আত্মনির্ভরতার আরও এক নিদর্শন।