যুবশক্তিতেই উন্নত হবে ভারত : মোদী 

0
200
ছবি সৌজন্যে : এক্স
যুবশক্তির উপর ভর করেই ভারত উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে। দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগে এমনই আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, আগামী ২৫ বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশের যুবসমাজ। স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তীতে জাতীয় যুব দিবসে ভারত মণ্ডপমে ১৫ থেকে ২৯ বছর বয়সী ৩ হাজার যুবক-যুবতী উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানেই স্বামী বিবেকানন্দের দর্শন নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সারা দেশে স্বামী বিবেকানন্দকে স্মরণ করছে। দেশের যুবসমাজের উপর অগাধ আস্থা ছিল স্বামীজির। যেকোনও সমস্যার সমাধান যুবসমাজ করতে পারে বলে তিনি বিশ্বাস করতেন।
স্বামীজি যেমন যুবশক্তির উপর ভরসা করতেন, তেমনই ভারতের যুবসমাজকে নিয়ে তিনি যা কল্পনা করতেন, তিনি সেগুলো বিশ্বাস করেন। যুবসমাজকে নিজের সেরা বন্ধু বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।