
কর্নাটকের উত্তরা কন্নড় জেলার বিখ্যাত মুরুদেশ্বর মন্দিরে এবার থেকে গর্ভগৃহে প্রবেশ করতে হলে পরতে হলে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক। উল্লেখ্য, ওই মন্দিরে ভগবান শিবের ১২৩ ফুট লম্বা মূর্তি রয়েছে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দৈর্ঘ্যের শিবমূর্তি।
হিন্দু সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির পর, মন্দির কর্তৃপক্ষ নতুন এই পোশাকবিধি চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী পুরুষদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে পঞ্চে বা ধুতি বা সম্পূর্ণ দৈর্ঘ্যের ফরমাল প্যান্ট। অন্যদিকে মহিলারা কেবলমাত্র শাড়ি বা সালোয়ার-কামিজ পরেই মন্দিরের অভ্যন্তরীণ গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন।
পশ্চিমি ধাঁচের পোশাক বা ক্যাজুয়াল জামাকাপড় পরে ওই পবিত্র স্থানে প্রবেশের অনুমতি মিলবে না। এই নিয়ম কার্যকর করতে মন্দিরে প্রবেশপথে একটি বোর্ড টাঙানো হয়েছে। যেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে কী ধরনের পোশাকের বাধ্যবাধকতা মেনে চলা আবশ্যিক।








