
বাস ও ট্রাকের মুখোমখি সংঘর্ষে ৭ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের আগ্রা এক্সপ্রেসওয়েতে।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২০-২৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতের বেলা সাড়ে ১২টা নাগাদ রায়বরেলি থেকে দিল্লি যাওয়ার পথে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের। দুর্ঘটনার সময় বাসের মধ্যে ছিল ৬০ জন। তাদের মধ্যে চারজন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান এবং বাকি ৩ জন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িটি আগ্রা থেকে লখনউ দিকে যাওয়ার সময় চালক ঘুমিয়ে পড়েছিল। আর সেইকারণেই এই দুর্ঘটনাটি ঘটে।
