জম্মু-কাশ্মীরের পুঞ্চে ড্রোন, গুলি সেনার

0
84
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে রবিবার সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চে ঢুকে পড়েছিল পাকিস্তানের দিকে থেকে আসা একটি ড্রোন। সন্দেহজনক ড্রোনটি নজরে আসতেই তৎপর হয় সেনা।
সেটিকে গুলি করে নামানোর চেষ্টা করতেই আবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের দিকে পালিয়ে যায়। সেনা সূত্রে খবর, পুঞ্চের ডিগওয়ার এলাকায় রবিবার সকাল ৬টা ১০ মিনিটে একটি ড্রোনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে নিরাপত্তাবাহিনী। ড্রোনটি কয়েক মিনিট ধরে চক্কর কাটতে থাকে। সেটিকে লক্ষ্য করে গুলি চালায় সেনা। গুলি চলা শুরু হতেই ড্রোনটি পাক-অধিকৃত কাশ্মীরের দিকে চলে যায়। এই নিয়ে তিন দিনের মধ্যে দু’বার এ রকম ঘটনা ঘটল বলে সেনা সূত্রে খবর।
এর আগে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের দিক থেকে একটি ড্রোন ঢুকে পড়েছিল জম্মু-কাশ্মীরে। সঙ্গে সঙ্গে সেনা সেটিকে গুলি করে নামায়।