গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International দুবাইয়ে বিস্ফোরণ, বাগদাদে মার্কিন দূতাবাসে আঘাত

    দুবাইয়ে বিস্ফোরণ, বাগদাদে মার্কিন দূতাবাসে আঘাত

    0
    23
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    আরবদুনিয়ার সংঘাতের সরাসরি প্রভাব এবার পড়েছে দুবাইয়ে। আকাশে এক ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের আর্থিক কেন্দ্রের একটি বহুতলের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
    আকাশে প্রতিহত করা এক হামলার ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের আর্থিক কেন্দ্রের একটি বহুতলের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, আকাশে হামলার ধ্বংসাবশেষ দুবাইয়ের কেন্দ্রীয় এলাকায় একটি ভবনের গায়ে এসে পড়ে। ঘটনাটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে আগুন লাগেনি বা কেউ আহত হননি। এদিকে একই সময়ে আরেকটি ঘটনা ঘটেছে ইরাকের রাজধানী বাগদাদে। সেখানে বাগদাদের মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
    এক ইরাকি নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, একটি ড্রোন দূতাবাসের কমপ্লেক্সে আঘাত হানে। সাংবাদিকরা দূতাবাস চত্বর থেকে ধোঁয়া উঠতে দেখেছেন বলেও জানিয়েছেন।