গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk পাঞ্জাবে পাকিস্তান ড্রোন, উদ্ধার অস্ত্র-মাদক 

    পাঞ্জাবে পাকিস্তান ড্রোন, উদ্ধার অস্ত্র-মাদক 

    0
    128

    আবারও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাঞ্জাবে পাকিস্তানি ড্রোনের হানায় শোরগোল পড়ে গিয়েছে। তবে বিএসএফ জওয়ানেরা প্রযুক্তিগত কৌশল কাজে লাগিয়ে ড্রোনটিকে নিষ্ক্রিয় করেছে।

    উদ্ধার করেছে আগ্নেয়াস্ত্রের অংশ এবং মাদক। বিএসএফ সূত্রের খবর, শনিবার ভোরে পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্তে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ে পাক ড্রোনটি। প্রযুক্তিগত কৌশল কাজে লাগিয়ে সেটিতে নিষ্ক্রিয় করা হয়। ড্রোন থেকে উদ্ধার করা হয় প্রায় ৫০০ গ্রাম হেরোইন এবং পিস্তলের খালি ম্যাগাজিন। বিএসএফের অনুমান, সীমান্তে সক্রিয় জঙ্গি বা অপরাধচক্রের উদ্দেশ্যেই পাঠানো হয়েছিল সেগুলি।পাঞ্জাব লাগোয়া পাকিস্তান সীমান্ত থেকে শুধু ২০২৩ সালেই ১০৭টি পাকিস্তানি ড্রোন গুলি বা প্রযুক্তিগত কৌশলে নিষ্ক্রিয় করেছে বিএসএফ। প্রায় ৫০০ কেজি মাদকের পাশাপাশি উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক।

    পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখাতেও গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে পাক ড্রোনের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

    ছবি সৌজন্যে : নিজস্ব