
সুউচ্চ ভবনে অগ্নিনির্বাপণে ড্রোন টেকনোলজি ব্যবহার করবে সংযুক্তি আরব আমিরশাহীর শারজা কর্তৃপক্ষ।আগামী বছর থেকে এই টেকনোলজির ব্যবহার শুরু হবে।জানা গেছে, ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে শারজা সিভিল ডিফেন্স সুউচ্চ ভবনে আগুন নেভাতে ড্রোন টেকনোলজি ব্যবহার করবে।
এরই মধ্যে সেই ড্রোন টেকনোলজি পরীক্ষা করে দেখেছে শারজাহ সিভিল ডিফেন্সের প্রযুক্তিগত দল।২৭ কেজি ওজনের উন্নত টেকনোলজিতে সজ্জিত এই ড্রোন মাত্র ১৮ সেকেন্ডে ১৫০ মিটার উচ্চতায় পৌঁছাতে পারে, যা প্রায় ৪০ তলার সমান।বলা হচ্ছে,এতে অগ্নিনির্বাপণের সময় বাঁচবে।সেই সঙ্গে প্রথাগত অগ্নিনির্বাপক পদ্ধতি থেকে বেরিয়ে এসে কৌশলগত এবং কার্যক্ষম লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে, বিশেষ করে উচ্চ ভবনগুলোর ক্ষেত্রে।শারজাহ সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার সামি আল নাকবি বলেছেন, ড্রোনটি মাত্র ১৮ সেকেন্ডে ১৫০ মিটার উচ্চতায় পৌঁছেছে, যা প্রায় ৪০ তলার সমান।তিনি আরও বলেছেন, এই উচ্চতায় ৫ হাজার লিটারের অভ্যন্তরীণ ট্যাংক থেকে ১৫ মিটার পর্যন্ত জল স্প্রে করার ক্ষমতা দেখিয়েছে। এটি মাটিতে থাকা একটি ট্যাংকের সাথে সংযুক্ত থাকে। সেখান থেকে এই ট্যাংক রিফিল করা যায়।ড্রোনটিতে একটি থার্মাল ক্যামেরা থাকবে, যা অগ্নিনির্বাপক দলকে তাপের উৎস ও তীব্রতা এবং এর ঘনত্ব নির্ধারণ করতে সাহায্য করবে, বিশেষত বড়
