
দক্ষিণ-পূর্ব দিল্লির ১৫ টি থানা এলাকায় বড়সড় তল্লাশি চালিয়ে মাদকপাচার চক্র, বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যাচ্ছে, এই তল্লাশি অভিযানে ৬ কেজি গাঁজা, ৫১ গ্রাম হেরোইন ও ৫৪ গ্রাম এমডিএমএ-র মতো নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। এছাড়া ১৫টি পিস্তল, ২৪টি লাইভকার্তুজ ও ১৬টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া জুয়া, চুরি সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত এই ৬৩ জন অপরাধী। এই তল্লাশি অভিযানে ৭৮ হাজার নগদ টাকা উদ্ধার হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে বিএনএস ধারায় মামলা রুজু করা হয়েছে। তল্লাশি অভিযান জারি রয়েছে পুলিশ সূত্রে খবর, এই তল্লাশি অভিযানে ৫০০ জন পুলিশ যুক্ত ছিলেন। মোট ৪০টি টিম দক্ষিণ-পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই ৬৩ জনকে গ্রেফতার করেছে। যদিও এখনও এই অপারেশন অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
