মেক্সিকোয় মৃত ‘মাদক সম্রাট’, নিশানা ট্রাম্প-র

0
69
ছবি সৌজন্যে : এক্স
মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মাদক সম্রাট নেমেসিয়ো ওসেগুয়েরার বিরুদ্ধে অভিযানে নেমেছিল মেক্সিকো। এমনটাই দাবি মেক্সিকোর কর্তৃপক্ষের।
এবার সেই দাবিকেই মান্যতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওসেগুয়েরা ওরফে এল মেঞ্চোর মৃত্যুর পরেই ট্রুথে হেঁয়ালি মিশিয়ে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন,শুধু জিতে যাচ্ছেন।
এমনটা হলে কী ভাবে চলবে।সরাসরি কারও নামোল্লেখ না করলেও ডোনাল্ড ট্রাম্প যে আন্তর্জাতিক মাদক পাচারচক্রকেই নিশানা করেছেন, তা স্পষ্ট। হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিটও জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা তথ্যের সাহায্য নিয়েই ওই অভিযান চালিয়েছে মেক্সিকো। আমেরিকায় দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই মাদকের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে ট্রাম্পকে।