হায়দরাবাদের চিকিৎসকের বাড়িতে মাদকচক্রের হদিস

0
169
ছবি সৌজন্যে : এক্স
তেলেঙ্গানায় এক চিকিৎসকের বাড়িতে মাদকের তল্লাশিতে গিয়ে হায়দরাবাদ জুড়ে বিশাল মাদক চক্রের হদিস পেয়েছে আবগারি দফতরের স্পেশ্যাল টাস্ক ফোর্স।
শহরের মুসিরাবাদে চিকিৎসক জন পলের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল এসটিএফ। চিকিৎসক পলকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তাঁর তিন সহযোগী পলাতক। এসটিএফ সূত্রে খবর, চিকিৎসক পলের বাড়ি থেকে ছ’ধরনের মাদক উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারদর তিন লক্ষ টাকা। চিকিৎসক শুধু মাদক কিনতেই না, মাদকের ব্যবসায় অর্থ বিনিয়োগও করতেন বলে তদন্তকারীরা জানিয়েছেন।
চিকিৎসকের বাড়িটিকে মাদক পাচারের ডেরা বানানো হয়েছিল। পলের তিন সহযোগী প্রমোদ, সন্দীপ এবং শরৎ মাদক পাচারের কাজ করতেন। মাদর মূলত পাচার করা হত দিল্লি, বেঙ্গালুরু এবং হায়দরবাদে। এসটিএফ জানিয়েছে, চিকিৎসকের মুসিরাবাদের বাড়িতে মাদক মজুত করা হয়। সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহও করা হত