
মুম্বই বিমানবন্দর থেকে প্রায় ৩৩ কোটি টাকার গাঁজা উদ্ধারে ৬ জন যাত্রী ও ১ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মোট ৬টি ঘটনায় উদ্ধার হয়েছে ওই মাদকের প্যাকেটগুলি।
যার ওজন সবমিলিয়ে ৩৩ কেজি ৩৫৫ গ্রাম। কাস্টমস সূত্রে খবর, মাদকগুলি যাত্রীদের ব্যাগের মধ্যে লুকানো ছিল। তল্লাশি অভিযানের উদ্ধার করা হয়েছে ওই মাদকগুলি। ধৃতদের মধ্যে অধিকাংশ ভারতীয় নাগরিক বলে জানা যাচ্ছে। ঘটনার পর বিমানবন্দরে আরও কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে।
