
ই ফার্মেসির বিরুদ্ধে বুধবার দেশজুড়ে বন্ধ থাকবে ওষুধের দোকান। পশ্চিমবঙ্গে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘট চলবে।
অনলাইনে ওষুধ ডেলিভারির বাড়বাড়ন্তের প্রতিবাদে প্রতীকী এই ধর্মঘটের ডাক দিয়েছে কেমিস্ট-ড্রাগিস্টদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস। কেমিস্টদের এই সংগঠনের সিদ্ধান্তকে সমর্থন করেছে রিটেল ডিস্ট্রিবিউশন কেমিস্ট অ্যালায়েন্স। অনলাইনে ওষুধ ডেলিভারি বন্ধের পাশাপাশি বন্ধ করতে হবে ডিসকাউন্টের লড়াই।
জাল ও নিম্নমানের ওষুদের কারবারও বন্ধের দাবি তুলেছে সংগঠন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টা প্রতীকী ধমঘট পালন করবে বেঙ্গল কেমিস্ট ও ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন।






