
মুম্বইয়ে বাজেয়াপ্ত হল ১,৭৪৫ কোটি টাকার মাদক। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি-র এক অভিযানে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে ৩৪৯ কেজি কোকেন। সোশ্যাল মিডিয়ায় এনসিবি-র এই সাফল্যের কথা পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
তিনি জানিয়েছেন, এক বড় আন্তর্জাতিক মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এনসিবি। শুক্রবার সকালে শাহ সোশ্যাল মিডিয়ায় লেখেন, মাদকচক্রকে কড়া হাতে নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।
এনসিবি একটি বড় আন্তর্জাতিক মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বই থেকে ১,৭৪৫ কোটি টাকার ৩৪৯ কেজি কোকেন বাজেয়াপ্ত হয়েছে। তিনি আরও লেখেন, ছোট ছোট মাদক চোরাচালানের সূত্র ধরে একটি বিশাল নেটওয়ার্কের সন্ধান পাওয়া গিয়েছে। এই অভিযান ভবিষ্যতের পথ প্রদর্শক হিসাবে একটি উদাহরণ হয়ে থাকবে বলেও জানিয়েছেন অমিত শাহ।
