গুজরাটে ইরানি নৌকায় ৩৫০ কোটির মাদক

0
164

গুজরাট উপকূলে ইরানের নৌকা থেকে ৩৫০ কোটি টাকার মাদক উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। একই সঙ্গে আট পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতেরা ইরানের নাগরিক বলে পুলিশ জানিয়েছে।ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, এনসিবি এবং গুজরাট পুলিশের সন্ত্রাস দমন দলের যৌথ অভিযানে পোরবন্দর উপকূলে এই সফল অভিযান হয়েছে। সূত্রে খবর, গুজরাটের জঙ্গি দমন শাখা এবং এনসিবি থেকে খবর পেয়ে তাদের সঙ্গে যৌথ অভিযানে নেমেছিল উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় জলসীমার ভিতরে ঢুকে কচ্ছের পোরবন্দর এলাকার কাছে চলে এসেছিল ইরানের নৌকাটি। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটিকে ধরা হয়। গ্রেফতার করা হয় সন্দেহভাজন আট মাদক পাচারকারীকেও।

উদ্ধার হয়েছে ৫০০ কেজিরও বেশি মাদক। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর গুজরাটের অঙ্কেলেশ্বর থেকে যৌথ বাহিনীর অভিযানে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার হয়েছিল।

 

ছবি  সৌজন্যে : এক্স