গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Coochbehar বারুইপুরে কোটি টাকার মাদক, কোচবিহারে সাইবার জালিয়াতি

    বারুইপুরে কোটি টাকার মাদক, কোচবিহারে সাইবার জালিয়াতি

    0
    1065
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাজেয়াপ্ত কোটি টাকার নিষিদ্ধ মাদক, নগদ টাকা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক, লক্ষাধিক নগদ আটক করেছে এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে, বারুইপুরের উত্তর খোদার বাজার মণ্ডল বাজারের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়।
    প্রতিবেশী যে মাদক পাচারে যুক্ত তা ঘুণাক্ষরেও টের পাননি বাড়ির অন্য ভাড়াটিয়ারা। উল্লেখ্য, গত এক বছর ধরে স্বামী স্ত্রী পরিচয়ে থাকছিলেন এক দম্পতি। অভিযান চলাকালীন স্বামী মোক্লেশ শেখ এবং তার শাশুড়ি সেরিনা বিবিকে গ্রেফতার করা হয়েছে। তবে স্ত্রী পলাতক। তার খোজে তল্লাশি জারি রয়েছে। এই ঘটনায় কোনও বড় মাথা যুক্ত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে সাইবার জালিয়াতির অভিযোগে কোচবিহারের বক্সিরহাটের মদনমোহন পাড়া থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম পিল্লা নানী।
    পুলিশের দাবি, গত ৮ জানুয়ারি সিবিআই পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ ৫হাজার টাকা হাতিয়ে নেয় পিল্লা। জেলা এসপি, দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, পিল্লার নামে এর আগে মহারাষ্ট্রেও একই ধরণের অভিযোগ রয়েছে।